বন্ধুত্ব

জীবন খাতার প্রতি পাতা 
সুখ -দুঃখে ভরা....
মুহূর্ত যায়,দিন পাল্টায়,
শুনি স্মৃতির কড়া নাড়া....
জীবন যখন প্রশ্ন করে,
তোমার ভালোবাসা কারা? 
উত্তর দিই, আমিত্ব আমার 
জন্ম দিলো যারা....
হঠাৎ তখন প্রশ্ন করে,
কোথায় গেলো তারা? 
যাদের নিয়ে জীবন কাটাও,
তারা সব ছন্নছাড়া?
বললাম তখন চোখটি বুজে,
ঠোঁটটা অল্প নেড়ে,
বেঁচে থাকাই অর্থহীন প্রিয় বন্ধু ছাড়া।

Comments